২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে আসলো আরো চার রেল ইঞ্জিন

ভারত থেকে আমদানি করা আরো চারটি রেল ইঞ্জিন এসে পৌঁছেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 12:15 PM

Updated : 25 Apr 2022, 06:42 PM

মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে ইঞ্জিনগুলো গ্রহণ করেন রেলওয়ে কর্মকর্তারা।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. শামসুজ্জামান, রেলওয়ের পাকশী (ডিএমই- লোকে) শাহ সূফি নুর মোহাম্মদ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. শফিকুর রহমান, সহকারি যন্ত্র প্রকৌশলী শেখ হাসানুজ্জামান ও দর্শনা স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী।

এর আগে একই প্রকল্পের আওতায় আরো দুটি ইঞ্জিন আসে।

দর্শনা স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী সাংবাদিকদের জানান, সরকার রেলের সংকট নিরসনে ১০টি ইঞ্জিন আমদানির উদ্যোগ নিয়েছে। এগুলো ব্রডগেজ লাইনে চলাচল করবে।

দিল্লীর রাইটস লিমিটেড ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠান ইঞ্জিনগুলো রপ্তানি করছে।