২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালু উত্তোলনের প্রতিবাদে মুন্সীগঞ্জে নদীপাড়ে মানববন্ধন

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এবং ফসলি জমি রক্ষার দাবিতে নদীপাড়ে মানববন্ধন করেছে মুন্সিগঞ্জের দুটি গ্রামের বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 11:28 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

মঙ্গলবার সকালে চরকিশোরগঞ্জ ও চড়হোঘলা গ্রামের শত শত স্থানীয় কৃষক মেঘনা নদীর পাড়ের এ কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনরত কৃষকরা জানান, ইজারাদাররা পুলিশ ও প্রশাসনের সঙ্গে আঁতাত করে সন্ত্রাসী বাহিনী দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় তাদের ফসলি জমি ও বসতবাড়ি আজ হুমকির সন্মুখীন। 

প্রশাসনকে বার বার জানানোর পরও কোন পদক্ষেপ নেয়া হয়নি। পুলিশও ব্যবস্থা না নিয়ে উল্টো হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন গ্রামবাসী।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান বিষয়টি তিনি শুনেছেন।