২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

খুলনা শহর থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 09:01 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

মঙ্গলবার বেলা ১টার দিকে অভিযান চালিয়ে নগরীর শেখপাড়া বাগানবাড়ী এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরমান (২২) ও গোলাম রব্বানী (১৯) সম্প্রতি গুলিবিদ্ধ হয়ে নিহত খুলনার শীর্ষ সন্ত্রাসী হিরুর সহযোগী ছিল বলে জানিয়েছে পুলিশ।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিরুর অস্ত্র ভাণ্ডারের দায়িত্বে থাকা আরমান ও গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্য অনুসারে একটি এলজি ও দুই রাউন্ড গুলি এবং দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।