২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রংপুরের পীরগাছা উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 08:19 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পীরগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাছুয়াপাড়া গ্রামে তিন সন্তানের জননী খালেদা বেগম (২৯) নিহত হন।

এ ঘটনার পর তার স্বামী নাঈমুদ্দিন পালিয়ে গেছেন বলে এলাকাবাসী জানান।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংসারে কোনো খরচ দিতো না নাঈমুদ্দিন। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কয়েকবার বিচার সালিশও করা হয়েছে। আজও এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে পেটালে ঘটনাস্থলেই মারা যান খালেদা।

অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় নাঈমুদ্দিন, বলেন তিনি।

খালেদার বাবা খলিলুর রহমান অভিযোগ করেন, “নাঈমুদ্দিন সংসারে কোনো খরচ দেয় না। কাজ-কামও করে না। আমরাই বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করি।”

এ ব্যাপারে হত্যা মামলা করবেন বলেও জানান তিনি।

পীরগাছা থানার ওসি আরমান হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।