২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলভবনে ফাটল, পাঠদান আকাশের নিচে

ভবনে ফাটল ধরায় বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের পাঠদান চলছে আকাশের নিচে।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 06:54 AM

Updated : 25 Apr 2022, 06:42 PM

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ৪৩ বছর আগে নির্মিত ভবনটিতে ফাটল ধরেছে অনেকদিন আগেই। তারপরও বাধ্য হয়ে ওই ভবনেই পাঠদান করতে হয়েছে।

সাভার ট্র্যাজেডির পর অভিভাবক ও শিক্ষকরা ফাটল ধরা ভবনে পাঠদান নিয়ে শংকিত হয়ে পড়েন।

তখন বিদ্যালয় মাঠে পাঠদান করার সিদ্ধান্ত হয়। বিষয়টি সংশ্লিষ্ট সব মহলকে জানানো হয়েছে। নতুন ভবন ছাড়া ছাত্রছাত্রীদের পাঠদান করা দুরুহ হয়ে পড়েছে।

ঝড়-বৃষ্টির সময় পাঠদান বন্ধ রাখতে হয়।

৭ম শ্রেণির শিক্ষাথী হোসনে আরা বলে, অনেক শিক্ষার্থী ভয়ে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছিল। পরে শিক্ষকরা বিষয়টি বুঝতে পেরে খোলা আকাশের নিচে পাঠদান শুরু করেছেন।

৬ষ্ঠ শ্রেণির শহিদুল ইসলাম বলে, খোলা জায়গায় ক্লাস করতে ভাল লাহে না। বাবা-মার চাপে স্কুলে আসতে হচ্ছে।