হেফাজতের তাণ্ডব: রাজবাড়ীতে ১৪ দলের বিক্ষোভ
হেফাজতে ইসলামের সহিংসতার প্রতিবাদে রাজবাড়ীতে ১৪ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়।
সেখানে সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী কেরামত আলী, ফকীর আব্দুল জব্বার, কাজী এরাদত আলী, মহম্মদ আলী চৌধূরী আহমেদ নিজাম মন্টু, এ্যাড. শফিকুল ইসলাম সফি, রেজাউল করিম রেজা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, স্বপন কুমার সাহা প্রমুখ।
