শেরপুরে বজ্রপাতে নিহত ১
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।
সোমবার উপজেলার পশ্চিম বেলতৈল গ্রামের ক্ষেতে ধান কাটার সময় মারা যান তিনি।
নিহত আজিজুর রহমান (৫৫) বেলতৈল গ্রামের প্রয়াত মুসলে উদ্দিনের ছেলে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, সকাল ১০টার দিকে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান আজিজুর।
