মাদারীপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু
মাদারীপুরে দুই স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে বজ্রপাতে রাজৈর উপজেলায় পিতা-পুত্র এবং শিবচর উপজেলায় এক যুবকের মৃত্যু হয়।
স্থানীয় ও নিহতদের পারিবার জানায়, রাজৈর উপজেলার পাইকপাড়া গ্রামের ইউনুস শেখ (৪৫) ও তার ছেলে হৃদয় শেখ (১২) ঘরের বাইরে বৃষ্টির পানি সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন।
এদিকে শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের ছাবের আলী বেপারীকান্দি গ্রামের খলিল আকনের ছেলে লাকু আকন (৩০) মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যায়।
