২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর ও নেত্রকোনায় বজ্রপাতে ৩ কৃষক নিহত

নেত্রকোনার মদন ও শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেরপুর ও নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

মদন থানার ওসি কামরুল আলম মোল্লা জানান, জামালপুর থেকে কয়েকজন কৃষি শ্রমিক বোরো ধান কাটতে মদন উপজেলার রোহিলি গ্রামের শামছুদ্দিনের বাড়িতে আসে। দুপুর সোয়া ১টার দিকে বৃষ্টির মধ্যে তারা হাওরে ধান কাটছিল ।

এ সময় বজ্রপাতে জামালপুরের রসাকল গ্রামের শাহজাহান মিয়া (৫৫) ও মজিবুর মিয়া (৪৫) নিহত হন।

এ ঘটনায় আহত মন্টু মিয়াকে মদন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আব্দুল কদ্দুস জানান, আহত মন্টু মিয়ার অবস্থা এখন আশংকামুক্ত।

এদিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক কৃষক নিহত হয়েছেন।

ইয়াকুব আলী উপজেলার পূর্ব পাঁচগাঁও গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

নালিতাবাড়ি থানার ওসি গোলাম হায়দার জানান, সকালে ইয়াকুব আলী সঙ্গীদের সঙ্গে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।