২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক দেখে হেফাজতকর্মীর হাসপাতাল থেকে পলায়ন

সাংবাদিক দেখে পালিয়ে গেল নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা গুলিবিদ্ধ এক হেফাজতকর্মী।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 08:05 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

সোমবার সকালে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয় হেফাজতকর্মী মোস্তফা কামাল (২০)| ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের নুরু মিয়ার ছেলে মোস্তফা স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

হাসপাতালের চিকিৎসক মো. শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামালের শরীর থেকে ১৫/২০টি স্প্লিন্টার অপসারণ করা হয়। এরপর হাসপাতালে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় মোস্তফা।

রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় সে।