বোমা খুঁজতে চট্টগ্রাম আদালতে তল্লাশি
বোমা রাখা আছে খবর পেয়ে চট্টগ্রাম আদালত ভবনে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে।
সোমবার সকালে ব্যাপক তল্লাশি চালিয়ে সেখানে কোন বোমা পাওয়া যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ।
তিনি জানান, সকাল ৮টার দিকে তাদের কাছে খবর আসে আদালত ভবনে বোমা রাখা হয়েছে। ৯টা থেকে আদালতের বিভিন্ন ভবন ও ঘরে ব্যাপক তল্লাশি চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করন দল। তবে কিছুই পাওয়া যায়নি।
আদালাতে ঢোকার সময় সবাইকে তল্লাশি করা হচ্ছে বলেও জানান কমিশনার মাসুদ।
