২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসিতে গণিত সৃজনশীল বাতিলের দাবি

এসএসসি পরীক্ষায় ২০১৫ সাল থেকে চালু হতে যাওয়া গণিতের সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 08:47 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

রোববার দুপুরে স্কুলের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন চলে।

এতে বক্তব্য দেন নবম শ্রেণির শিক্ষার্থী যোবায়ের আকন্দ রাতুল, তৌকির আহম্মেদ, আতিক ইয়াসির অপূর্ব ও ফাহিমুল ইসলাম ফাহিম।

তাদের অভিযোগ, গণিতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিতে তারা অভ্যস্ত নয়। এ বিষয়ে শিক্ষকদেরও কোনো প্রশিক্ষণ দেয়া হয়নি।