২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুই কারখানায় ফাটল, ছুটি ঘোষণা

সাভারের আশুলিয়ায় দুটি পোশাক কারখানার ভবনে ফাটল দেখা দেয়ার পর একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 08:30 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

রোববার সকালে জামগড়ার ডিজাইনার জিন্স লিমিটেড ও ঋষিপাড়ার বাটচুয়াল বাটম লিমিটেড কারখানার ভবনে ফাটল দেখা দেয়।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে ডিজাইনার জিন্স লিমিটেডের সাততলা ভবনের তৃতীয় তলার দেয়ালে ফাটল দেখা দিলে আতঙ্কিত শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে পড়ে।

এছাড়া বাটচুয়াল বাটম লিমিটেডের চতুর্থ তলা ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা দিলে এ কারখানার শ্রমিকরাও বেরিয়ে যায়।

পরে কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে।

গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর ৫৯৩ জন শ্রমিককের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে।