বগুড়া জেলা জামায়াতের আমির গ্রেপ্তার
বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা সাহাবুদ্দীনকে (৬৬) গ্রেপ্তার করেছে র্যাব।
কাহালু উপজেলা সদর থেকে শনিবার রাত ৩টার দিকে তাক গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১২ কমান্ডার সাকিব সিদ্দিকী জানান, সাহাবুদ্দীনকে তার মেয়ে জামাইয়ের বাসা থেকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, গত ৩ মার্চ বগুড়ায় হত্যা, পুলিশ ফাঁড়ি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সাহাবুদ্দিনের বিরুদ্ধে থানায় ১০টি মামলা হয়েছে।
এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
