সমাবেশের অনুমতি পায়নি হেফাজত
বায়তুল মোকাররম এলাকায় রোববার সমাবেশ করার অনুমতি পায়নি হেফাজতে ইসলাম।
শনিবার সকালে হেফাজত ইসলাম বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে রোববার বিকাল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেইট এলাকায় সমাবেশ করার জন্য পুলিশের কাছে আবেদন করার কথা জানায়।
এ বিষয়ে জানতে চাওয়া হলে মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের সমাবেশ করার অনুমতি এখন (সন্ধ্যা) পর্যন্ত দেয়া হয়নি।
হেফাজতে ইসলাম তাদের পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তবে ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের আবেদন বিবেচনায় নেওয়া কোন সুযোগ নেই।
