২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গণভবনে অগ্নিদগ্ধ উদ্ধারকর্মীর পরিবার

সাভারের অগ্নিদগ্ধ স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মী এজাজ উদ্দিন চৌধুরী কায়কোবাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 05:13 PM

Updated : 25 Apr 2022, 06:41 PM

স্বেচ্ছাসেবক এই উদ্ধারকর্মীর স্ত্রী জারমিন আক্তার তার দুই সন্তানকে নিয়ে শনিবার বিকালে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।

সাভারের রানা প্লাজার ধ্বংস্তুপে আটকে পড়া তৈরি পোশাক শিল্পকর্মী শাহানা আক্তারকে উদ্ধার করতে গিয়ে মারাত্মক অগ্নিদগ্ধ হয়ে আহত চিকিৎসাধীন এজাজ এখন সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এজাজের চিকিৎসার সকল ব্যয়ভার বহন করছে সরকার।

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে ইজাজকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
 

গণভবনে প্রধানমন্ত্রী ইজাজের স্ত্রী জারমিনকে সান্ত্বনা দেন এবং তার দুই সন্তানকে কাছে টেনে নিয়ে আদর করেন।