পাবনায় করিমন উল্টে নিহত ১
পাবনার সাঁথিয়া উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন করিমন উল্টে একজন নিহত এবং চালকসহ পাঁচজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে সাঁথিয়া-বেড়া সড়কের ছেঁচানিয়ায় এ দুর্ঘটনায় নিহত আজের আলী (৪৫) সাঁথিয়ার মিয়াপুর গ্রামে।
আহতরা হলেন করিমনের চালক নজরুল ইসলাম (৩৫), যাত্রী আলী আজম (৫০), তায়েজ উদ্দিন (৪০), বিশু প্রামানিক (৪০) ও ইমরান হোসেন (২৬)।
তাদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাঁথিয়া থানার ওসি শাহীদ মাহমুদ বলেন, যাত্রীবাহী একটি করিমন বেড়াহাট যাচ্ছিল। ছেঁচানিয়া পৌঁছলে সামনের চাকা খুলে গেলে করিমনটি উল্টে যায়।
গুরুতর আহত অবস্থায় চালকসহ ছয় জনকে উদ্ধার করে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজের আলীর মৃত্যু হয়।
