মহেশখালীতে পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজার সৈকত এলাকায় সাগরে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ পর্যটক মুস্তাফিজুর রহমান সুজনের (২২) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া মোহনায় সুজনের মৃতদেহ পাওয়া যায়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বলেন, মৃতদেহটি সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। পরে স্বজনদের দেয়া হবে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কক্সবাজার সৈকতের কাছে সাগরে চলাচলকারী স্পিডবোট উল্টে মুস্তাফিজুর রহমান সুজন নিখোঁজ হন। সুজন সিলেটের বহরা আবাসিক এলাকার বাসিন্দা।
