কক্সবাজারে অস্ত্রসহ দুজন আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলা ও মহেশখালী উপজেলায় শনিবার পুলিশ দুইজনকে আটক করেছে।
এ সময় তাদের কাছ থেকে একটি পাইপ গান ও একটি বন্দুক উদ্ধার করা হয়।
আটকরা হলেন টেকনাফের বাহারছড়ার শীলখালী এলাকার আবুল হাশেমের ছেলে ছৈয়দ উল্লাহ (২৫) এবং মহেশখালীর কালারমার ছড়ার আঁধারঘোনার নুরুমিয়ার ছেলে টিপু প্রকাশ সোনাইয়া (৩০)।
শাপলাপুর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে বেলা ১২টার দিকে ছৈয়দ উল্লাহকে আটক করা হয়।
সৈয়দ চিহ্নিত ডাকাত বলে জানান এসআই বাবুল।
মহেশখালীর কালারমার ছড়া পুলিশ ফাঁড়ির এসআই শাহে নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে আঁধারঘোনা এলাকা থেকে টিপুকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
এসআই শাহে নেওয়াজ আরো বলেন, তার বিরুদ্ধে ২০০৮ সালে সাগরে খুন, ডাকাতি ও চাদাঁবাজিসহ ৬টি মামলা রয়েছে।
