২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 09:07 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

নিহত রোদেলা (৪) চান্দগাঁও থানার শাপলা টাওয়ার এলাকার জাকারিয়া হিমুর মেয়ে।

শুক্রবার রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তাদের ঘরে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কাদের খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালুরঘাট ফায়ার স্টেশনের তিনটি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় রোদেলা, তার বাবা জাকারিয়া (৩৫), মা নাছরিন সুলতানা (২৬) ও ছোট ভাই মুসতাকিনকে (২) আহত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া জানান, আগুনে আহত একই পরিবারের চার জনকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রোদেলার মৃত্যু হয়।

আগুনে পাঁচ লাখ টাকার বিভিন্ন মালামাল পুড়ে যায় বলেও নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।