সিরাজগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত
সিরাজগঞ্জ বাস টার্মিনালে মোটর সাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত চান মিয়া (৫৫) সদর উপজেলার বারাকান্দি গ্রামের বাসিন্দা। শহরের প্রাইম ডায়গনস্টিক সেন্টারের নৈশ প্রহরী ছিলেন তিনি।
এম এ মতিন বাস টার্মিনালের সামনে শুক্রবার রাত ৮টার দিকে চান মিয়া দুর্ঘটনায় পড়েন বলে সদর থানার উপ-পরিদর্শক মানিকুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চান মিয়া রাস্তা পার হওয়ার সময় একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান।
চান মিয়াকে শহরের একটি ক্লিনিকে নেয়া হলে রাত ১০টার তার মৃত্যু হয়।
মোটর সাইকেল চালককে সনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
