২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-জামালপুর সড়কে বাস ধর্মঘট প্রত্যাহার

ঢাকা-জামালপুর মহাসড়কে কয়েকঘণ্টা বন্ধ থাকার পর বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জামালপুর,প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 04:10 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

শুক্রবার রাত ৯টার দিকে বাস চলাচল শুরু হয়েছে বলে শ্রমিকরা জানান।

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ‘অনুমোদনহীন’ সিএনজিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে দুপুর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন।

বাসচালক জীবন চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, পুলিশ প্রশাসন ও সাধারণ শ্রমিকরা বৈঠক করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে বাস চলাচল শুরু হয়।

চালক ও শ্রমিকদের অভিযোগ, ‘অবৈধভাবে’ সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। ফলে বাসযাত্রী আশঙ্কাজনকহারে হ্রাস পেয়েছে।