সাভারে শিশুর বস্তাবন্দি লাশ
নিখোঁজের তিন দিন পর সাভারে তিন বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ইমান্দিপুরে একটি ঘরের চালে মৃতদেহটি পাওয়া যায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই নারীকে আটক করেছে।
নিহত মিন্নু ইমান্দিপুর এলাকার মামুনুর রশিদের ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বাসার সামনে খেলা করছিল মিন্নু। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।
অনেক খোঁজাখুজির পর সাভার থানায় একটি সাধারণন ডায়েরি (জিডি) করা হয়।
তিনি বলেন, সকালে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে তর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ সীমা ও মাজেদা নামের দুই মহিলাকে আটক করেছে।
পূর্ব শক্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
