অবৈধ ভারতীয় মালামালসহ চুয়াডাঙ্গায় ট্রাক আটক
অবৈধ ভারতীয় মালামালসহ একটি ট্রাক আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবি।
এছাড়া একই দিন বিজিবি সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার ফেনসিডিল আটক করেছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অতিরিক্ত অধিনায়ক মেজর নাহিদুজ্জামান জানান, আটক ট্রাকটিতে ভারতীয় জিরা, লবঙ্গ, পোস্তদানাসহ বিভিন্ন মসল্লা ছিল, যা অবৈধভাবে আনা হয়েছে। ট্রাকটিতে প্রেস লেখা ছিল। এ সময় মাগুরা জেলার বিজয় তালুকদারের ছেলে মনমত তালুকদারকে আটক করা হয়।
এছাড়া আকুন্দবাড়িয়া, উথলী, রাজাপুর ও বারাদি এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ২ হাজার ৩০ বোতল ফেনসিডিল আটক করেছে।
