লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় আহত এসআই এর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত লক্ষ্মীপুর সদর মডেল থানার এক উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন মারা গেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।
এসআই শাহাদাতের গ্রামের বাড়ি বরিশালে। তিনি এক বছর আগেই লক্ষ্মীপুর থানায় যোগ দিয়েছিলেন।
গত মঙ্গলবার নোয়াখালী পুলিশ লাইনে ফায়ারিং কোর্সে অংশগ্রহনের পর মোটরসাইকেলে করে লক্ষ্মীপুরে ফেরার পথে বিপরীতমুখী একটি পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি ঘটলে ওইদিনেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয় বলে জানান সদর মডেল থানার ওসি আলতাফ হোসেন।
ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে শুক্রবার সকালে নামাযে জানাযা শেষে দাফনের জন্য শাহাদতকে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
