২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১৯ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফে ১৯ হাজার ইয়াবা বড়িসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বিজিবির টেকনাফ বিওপির হাবিলদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নাফ নদীর আড়াই নম্বর স্লুইচ গেইটে এ অভিযান চালান হয়।

আটক রমজান আলী (৪০) টেকনাফের মন্ডল পাড়ার মৃত আমির আলীর ছেলে।

ইয়াবা বড়িগুলো নৌকায় করে মিয়ানমার থেকে আনা হচ্ছিল।

টেকনাফের ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানিয়েছেন, অভিযান চালানোর সময় আরেক আসামি পালিয়ে গেছেন। তিনি হলেন- টেকনাফের মৌলভীপাড়ার মৃত হাবিব উল্লাহর ছেলে আমির হোসেন লেড়ু(৩২)।

কর্নেল জাহিদ আরো জানান, এ ঘটনায় রমজান ও আমিরকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা করেছে বিজিবি।