২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে গার্মেন্টে আগুন আতঙ্কে ১০ শ্রমিক আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নীচে নামার সময় কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 07:22 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার আউখাবো এলাকার অনুপম হোসিয়ারি ইন্ড্রাস্ট্রিজ নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান সাংবাদিকদের জানান, সকালে কারখানার অষ্টম তলায় মেশিনে কাজ করার সময় বৈদ্যুতিক ‘স্পার্ক’ হলে এক শ্রমিক আগুন বলে চিৎকার দেয়। এতে শ্রমিকরা আতঙ্কে সিঁড়ি দিয়ে নীচে নামার সময় হুড়াহুড়ি করতে গেলে ১০ জন আহত হয়।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান ওসি।

কারখানার উপ-মহাব্যবস্থাপক ( প্রশাসন) সেন্টু তালুকদার জানান, আহতদের মধ্যে এক শ্রমিকের শ্বাসকষ্ট হলে তাকে ভুলতায় মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।