২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী শ্রমিকদের ‘ফ্ল্যাট প্রকল্প’ বাতিল

প্রবাসী কল্যাণ ফান্ডের আওতায় নির্মাণাধীন ‘ফ্ল্যাট প্রকল্প’ বাতিল করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 05:51 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

মঙ্গলবার ফান্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে বলেন, “পূর্ব নির্ধারিত বৈঠকে নীতিগত ভাবে প্রবাসী কল্যাণ ফান্ডের অর্থে নির্মাণাধীন ‘ফ্ল্যাট প্রকল্প’ বাতিল করা হয়েছে।”

চাকরি নিয়ে বিদেশে যাওয়ার সময় প্রবাসী কল্যাণ ফান্ডে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেন শ্রমিকরা। ওই অর্থে ঢাকার বারিধারায় একটি প্রকল্প গ্রহণ করা হয়।

ফান্ডের সভাপতি জাফর আহমেদ আরো বলেন, “ফান্ডে অংশগ্রহণকারী বিদেশে থাকা শ্রমিকরা ফ্ল্যাট বরাদ্দ  না নেয়ায় অনাবাসী বাংলাদেশিদের অনেকে ওই প্রকল্পে প্লট বরাদ্দ পান। মূলত এ কারণেই ‘ফ্ল্যাট প্রকল্প’ বাতিল করা হয়েছে।”

বাতিল প্রকল্পের ভবিষ্যত কি –এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখনো চিন্তা করছি ফান্ডে অংশগ্রহণকারী শ্রমিকদের কল্যাণের কথা বিবেচনা করে কিছু একটা করার।”  

২০০৬ সালে প্রবাসী শ্রমিকদের জন্য একটি কিডনি হাসপাতাল করার জন্য উত্তর বারিধারায় প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় এ প্রকল্প হাতে নিয়েছিল।

কিন্তু পরবর্তীতে হাসপাতালের পরিবর্তে একটি আইটি ইউনিভার্সিটি করার পরিকল্পনা থাকলেও তা থেকে সরে এসে আবাসিক প্রকল্প গ্রহণ করা হয়।