২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহরে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরো একজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 05:04 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের তালশহর রেলষ্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন তালশহর গ্রামের সরকার বাড়ির খলিলুর রহমান সরকারের ছেলে  আবু শামা সরকার (৫০)।  গুরুতর আহত মনির হোসেন সরকার (৩৫) তার চাচাত ভাই।

নিহতের চাচা বাসির সরকার বলেন, মনির ও আবু শামা রেলষ্টেশনের পশ্চিম পাশের রেললাইনে বসে কথা বলছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর গোধূলী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আবু শামা সরকার নিহত হয়।

‘মনির হোসেন সরকার গুরুতর আহত হয়। আহত মনির হোসেনকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক বিশ্বনাথ ভৌমিক বলেন, মনির হোসেনের ডান পা কেটে গেছে। তার মাথায়ও প্রচণ্ড আঘাত রয়েছে।

‘অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে।’