২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ভবনধসে পাবনার নিহত ৭

সাভারের রানা প্লাজা ধসে পাবনার পাঁচ উপজেলার সাত পোশাক শ্রমিকের লাশ পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 01:29 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

এছাড়া নিখোঁজের সঠিক হিসাব জানা না গেলেও সদর উপেজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন তিনজন নিখোঁজের কথা নিশ্চিত করেছেন।

তিনি বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, সদরের জোতগড়ীর টোকন মোল্লার মেয়ে শাপলা, চরপাড়া গ্রামের হাচেনের ছেলে লালন ও আতাইকুলার কাছারপাড়া গ্রামের মেছের সরদারের ছেলে খলিলুর রহমান নিখোঁজ রয়েছেন।

এদিকে নিহত সাতজনের লাশের দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে নিজ নিজ বাড়িতে।

এরা হলেন সদরের জোতগড়ী জালালপুরের টোকন মোল্লার স্ত্রী সাজেদা খাতুন, দাসপাড়ার আবু তাহের খানের ছেলে আলমগীর খান, চরআশুতোষপুরের গফুর আলীর ছেলে কামরুল হাসান, আটঘরিয়ার চাঁন্দাই গ্রামের লাল মিয়ার স্ত্রী তহুরা খাতুন, ঈশ্বরদীর মাড়মী গ্রামের ফিরোজা খাতুন, চাটমোহরের করকোলা গ্রামের সুকুমার চন্দ্র দাসের স্ত্রী গোলাপী রানী, ফরিদপুর উপজেলার পাঁচুড়িয়াবাড়ী গ্রামের আবুল কালামের স্ত্রী আরজিনা খাতুন।

মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন হারুন-অর-রশিদ

রানা প্লাজা থেকে ফিরে যেন নতুন জীবন পেয়েছেন ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের মানিকৈড় গ্রামের খোকন প্রামানিকের ছেলেছেলে হারুন-অর-রশিদ।

ওই দুর্ঘটনার দিন অসুস্থ থাকায় হারুনের স্ত্রী কাজে যাননি বলে বেঁচে যান। কিন্তু তার শাশুড়ি ফিরোজা খাতুন মারা গেছেন বলে জানান হারুন।

হারুন রানা প্লাজার ৭ম তলায় নিউ ওয়েভ স্টাইল লি. এর কাটিং সেকশনের হেলপার ছিলেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার দিন সকালে কর্মস্থলে পৌঁছে নিয়ম অনুযায়ী কার্ড পাঞ্চ করার পর কাটিং মাস্টার তাকে কাটিং মেশিন ওঠাতে বলেন। ঠিক ওই সময়ই কিছু একটা ভেঙে পড়ার শব্দ শুনতে পেয়ে তিনি আতঙ্কে দৌড়ে বের হওয়ার চেষ্টা করেন।

এরপর মুহূর্তে ৭ম তলার ওই ফ্লোর বিকট শব্দে ভেঙে পড়লে হারুন একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এরপর সামনে ধুলা আর অন্ধকার ছাড়া কিছুই দেখেননি তিনি। অন্ধকারের মধ্যে একটি ক্ষীণ আলো দেখে কোনোমতে হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে থাকেন।

আরো কিছুক্ষণ পর ওই আলোর দিকে গিয়ে লাফিয়ে পড়েন পাশের একটি দোকানের চালার ওপর। এরপর আরকিছু বলতে পারেন না। সংজ্ঞা ফিরে এলে দেখেন তিনি হাসপাতালে রয়েছেন।

একমাস আগে হারুন বিয়ে করেছেন পাশের গ্রামের রিমাকে। স্ত্রী রিমাও তার সঙ্গে একই গার্মেন্টসে কাজ করতেন। ঘটনার দিন তিনি অসুস্থ থাকায় বাসায় ছিলেন।