২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ছাত্রলীগনেতাকে কুপিয়ে খুন

নওগাঁর ধামইরহাট উপজেলা সদরে এক ছাত্রলীগনেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 12:25 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার বিকালে মাহমুদুর রহমান সাগরকে (২৫) কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। রাত দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সাগর উপজেলা সদরের উত্তর চকযদু গ্রামের মিজানুর রহমান মিন্টুর ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

ধামইরহাট থানার ওসি একরামুল হক সরকার সাংবাদিকদের জানান, সোমবার বিকালে সাগরকে   উপজেলা খাদ্য গুদামের কাছে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

এ সময় তাকে বাঁচাতে সাবেক ইউপি সদস্য নুর ইসলাম ছুটে এলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে জখম করে মোটরসাইকেলে পালিয়ে যায়। 

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সাগরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে সাগর মারা যান।

মঙ্গলবার সাগরের বাবা মিজানুর রহমান বাদী হয়ে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি একরামুল হক সরকার।