২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্যাঙ্গারু’ পারভেজকে বহিষ্কার করেছে যুবলীগ

নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের সমাবেশে হামলার দুই দিন পর জহিরুল ইসলাম পারভেজকে দল থেকে বহিষ্কার করেছে যুবলীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 10:50 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

মঙ্গলবার যুবলীগের কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।

এলাকায় ক্যাঙ্গারু পারভেজ নামে পরিচিত জহিরুল ইসলাম পারভেজের বিরুদ্ধে সাংস্কৃতিক জোটের নেতা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গত রোববার বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের প্রতিবাদী সমাবেশ চলাকালে সমর্থকদের নিয়ে সেখানে হামলা চালান পারভেজ। পুলিশের সামনেই তিনি পিস্তল বের করেন বলে অভিযোগ করেন সাংস্কৃতিক জোটের নেতারা। ওই হামলার পর উত্তেজনা দেখা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

পুলিশ সমাবেশস্থল থেকে পারভেজকে নিয়ে গেলেও কয়েক ঘণ্টা পর থানা থেকে তাকে ছেড়ে দেয়া হয়।