২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ট্রাকচাপায় শিশু নিহত

রাজবাড়ী সদরে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 09:29 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

ধাওয়াপাড়া-বাগমারা সড়কের বাগমারায় সোমবার রাতে এ দুর্ঘটনায় নিহত পাখি আক্তার (৮) স্থানীয় আব্দুল মতিন মোল্লার মেয়ে।  

সদর থানার এসআই জাফর আহমেদ বলেন, রাত ৮টার দিকে সূর্যনগর রেলস্টেশন এলাকা থেকে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল পাখি।

এ সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী ট্রাকটি তাকে চাপা দেয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রাতেই ঘটনাস্থল থেকে চালকের সহযোগীসহ ট্রাকটিকে আটক করা হয়। তবে ট্রাবচালক পলাতক রয়েছেন।

গ্রেপ্তার ইউনুস মোল্লার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্ধব গ্রামে।

এ গটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।