২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় হেফাজতের সমাবেশ নিয়ে উত্তেজনা, বিজিব তলব

নেত্রকোনায় হেফাজতে ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশ নিয়ে উত্তেজনা দেখা দেয়ায় শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 07:59 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

মঙ্গলবার শহরের বারহাট্টা রোডে হেফাজতে ইসলাম ও শহীদ মিনার চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সমাবেশের ডাক দেয়।

সদর থানার ওসি সফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১টার দিকে শহরের মোক্তারপাড়া সেতুর কাছে একদল যুবক দুই হেফাজতকর্মীকে মারধর করে। পরে হেফাজতের সমাবেশ থেকে দুই-তিনশকর্মী লাঠিসোটা নিয়ে সেখানের প্রাণিসম্পদ কার্যালয়ে ভাংচুর চালায়।

এ সময় সেখানে ছাত্রলীগ নেতা শফিক আহমেদ বাবুর ব্যবসায়ীক কার‌্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। ফিরে আসার সময় তারা আখড়া মোড়ের ছয়-সাতটি দোকানেও হামলার চেষ্টা করে বলে জানান ওসি।

এ ঘটনার পরই শহরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান বিজিবি-১১ এর অপস অফিসার মেজর মাহবুবুর রহমান।

এদিকে দুপুর দেড়টার দিকে মহীদ মিনারে সমাবেশ শুরু করেছে মুক্তিযোদ্ধারা।