চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এর চালক নিহত হয়েছেন। আহত হন দুই আরোহী।
সোমবার বিকালে খিলাবাজার পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনায় নিহত মামুনুর রশিদের (২৫) বাড়ি শাহরাস্তির সেনগাঁও গ্রামে।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শাহরাস্তি থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, তিনজনকে বহনকারী দ্রতগামী এই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই চালক মামুন মারা যান।
আহতদের প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
