২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এক শিশু পুকুরে ডুবে মারা গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 12:45 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার সকালে ওই গ্রামের মো. জালাল উদ্দিনের একমাত্র শিশু সন্তান জিহান হোসেন (২) পুকুরে ডুবে মারা যায়।

জিহানের বাবা জালাল উদ্দিন জানান, সকালে মায়ের দুধ খেয়ে বাড়ির উঠানে খেলা করছিল জিহান। হঠাৎ আর তাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাকে পাওয়া যায়। জিহানকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।