চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে চালক নিহত
চুয়াডাঙ্গা সদরে শ্যালো ইঞ্জিনচালিত যান আলমসাধু উল্টে চালক নিহত হয়েছেন।
সোমবার দুপুরে হিজলগাড়িতে এ দুর্ঘটনায় নিহত মনির (২৫) স্থানীয় ছোটশলুয়া গ্রামের আলাউদ্দীনের ছেলে।
সদর থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী বলেন, দুপুর ১টার দিকে মনির হিজলগাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ছোটশলুয়া গ্রামের রাস্তায় আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
