২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে হারানোয় বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 12:34 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ জেতার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দল তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ১৪৩ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম জয়।
৭৯ টেস্টে এটি বাংলাদেশের চতুর্থ জয়। আর  জিম্বাবুয়ের বিপক্ষে ১১ টেস্টে দ্বিতীয় জয় এটি।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট জিতেছিল বাংলাদেশ। সতের ম্যাচ পর আবার জয়ের দেখা পেল টেস্ট পরিবারের সর্বশেষ সদস্য দেশটি।