২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 11:58 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

এছাড়া দণ্ডিতকে নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

সোমবার বিশেষ দায়রা জজ মো. শফিকুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত মো. আনিছুর রহমান (২৫) খুলনার দৌলতপুরের দেওড়া কলোনি এলাকার প্রয়াত খলিল হাওলাদারের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী খসরুজ্জামান দুলু বলেন, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের ডোমরাকান্দি এলাকায় ৩২ লিটার তরল ফেনসিডিলসহ আটক হন আনিছুর।

পরদিন র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. মাহাবুবুল আলম শরিফ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেন। আনিছুর মামলা চালকালে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করেন।