২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে আড়াইহাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় আড়াইহাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 10:12 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার সকাল ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে মোহাম্মদ রফিককে (৩০) আটক করা হয়। রফিক টেকনাফের শীলবনিয়াপাড়ার মোহাম্মদ সুলতানের ছেলে।

বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজিবি লেদা বিওপির সামনের রাস্তা থেকে নায়েব সুবেদার কবির আহমদের নেতৃত্বে টহল দল দুই হাজার চারশ’ ইয়াবাসহ রফিককে আটক করে।

এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা হয়েছে।