চুয়াডাঙ্গায় নারীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রামনগর-কলাবাড়ি মাঠে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
“প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”
ময়নাতদন্তের জন্য মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
