সাভার যাচ্ছেন প্রধানমন্ত্রী
ধসে পড়া ভবনে উদ্ধার কাজ পরিদর্শন এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে সাভারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল থেকেই সাভার বাস স্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাবের ডগ স্কোয়াড দিয়েও এলাকাটি তল্লাশি চালানো হয়েছে।
গত বুধবার সকালে নয় তলা ভবনটি ধসে পড়ার পর নিহতের সংখ্যা পৌনে চারশ ছাড়িয়ে গেছে।
রোববার রাত থেকে ভারী সরঞ্জামের মাধ্যমে ধ্বংসস্তূপ সরানো শুরু হয়েছে। এর মধ্য দিয়ে কার্যত শেষ হয়েছে জীবিতদের সন্ধান।
