২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ঝুঁকিপূর্ণ নিউ মার্কেট বন্ধের নির্দেশ

সাভারে ভবন ধসে প্রায় চারশ’ মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে জয়পুরহাটের নিউ মার্কেট ঝুঁকিপূর্ণ বলে বন্ধ করে দেয়া হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 12:10 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

পৌরসভা মালিকানাধীন বিপণি বিতানটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়ার পর রোববার বন্ধ করে দেয়া হয়।

সদর থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরনো এ মার্কেটটির বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মার্কেটটি বন্ধ থাকবে।”

দুপুরে বিপণি বিতানের তৃতীয় ও চতুর্থ তলার ৩ শতাধিক দর্জি শ্রমিক জয়পুরহাট পৌর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় যে তারা ঝুঁকিতে রয়েছেন।

এরপরই জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ বিপণি বিতান পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে তা বন্ধের ঘোষণা দেয়।

পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাধীনতার পর এই মার্কেটটির একতলা তৈরি করা হয়। এরপর পর্যায়ক্রমে চার তলা তৈরি করা হয়।

এর অনুমোদন নেয়া আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এত পুরাতন কাগজপত্র ঠিক কী অবস্থায় আছে তা পরীক্ষা-নিরীক্ষা না করে বলা সম্ভব নয়।”