২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে নদীগর্ভে রাস্তা, যান চলাচল বন্ধ

শরীয়তপুর সদর উপজেলায় কীর্তিনাশার ভাঙ্গনে প্রায় তিনশ ফুট রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 08:56 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

স্থানীয় লোকজন ও এলজিইডি জানান, উপজেলার আঙ্গারিয়া-গয়াতলা- মাওয়া সড়কের উপরগাঁও দেওয়ান বাড়ী এলাকায় রাস্তাটি পুরোপুরি নদীগর্ভে চলে গেছে।

স্থানীয় ছালাহ উদ্দিন মোল্লা, বাবুল মাঝি, জালাল উদ্দিন ও রাজ্জাক খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় লোকদের জেলা শহরের সঙ্গে যোগাযোগের এটিই একমাত্র রাস্তা। এই রাস্তা দিয়ে ভারী যানবাহনও চলাচল করত।

১৫ দিন ধরে এই ভাঙ্গন চললেও এলজিইডি এখনও রাস্তাটি মেরামতের কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তারা।

রাস্তাটি নদীগর্ভে চলে যাওয়ার বিষয়টি স্বীকার করে শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করীম বলেন, পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করার পর তারা সড়কটির মেরামতের কাজ শুরু করবেন।