২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু

ময়মনসিংহের সদর উপজেলায় বন্ধুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে আরেক বন্ধু।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 08:12 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার রাতে উপজেলার পরানগঞ্জে এ ঘটনা ঘটে।

এরা হলেন ময়মনসিংহ তারাকান্দা উপজেলার ডাকির কান্দা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম ও ময়মনসিংহ সদর উপজেলার বাঘাডোবা গ্রামের সমর আলীর ছেলে সারোয়ার আলম।

কোতোয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জানান, রাত ৮টার দিকে ঝড় ও বৃষ্টির পরে পরানগঞ্জ বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায় সারোয়ার। তাকে বাঁচাতে গিয়ে আলমও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তারা মারা যায়।

ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।