গাজীপুরে ঝড়ে উড়ে গেছে কলেজ মিলনায়তনের চাল
কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে গাজীপুর ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ও ছাত্রী মিলনায়তনের চাল।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কক্ষটি দ্রুত মেরামতের জন্য জেলা প্রাশাসনের সহযোগিতা কামনা করেছেন কলেজের অধ্যক্ষ মাহমুদুল হক।
তিনি বলেন, “কলেজে এখন উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর সামপনী পরীক্ষা চলছে। ঝড়ে চাল উড়ে যাওয়ায় শিক্ষক ও ছাত্রীদের খোলা ঘরেই বসতে হচ্ছে। আবার ঝড়-বৃষ্টি হলে অনেক অসুবিধা হবে।”
