২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহলে সুন্নাত কর্মীদের উপর হেফাজত-জামায়াতের হামলা

কক্সবাজার শহরে আহলে সুন্নাতকর্মীদের উপর হামলা চালিয়েছে হেফাজত ও জামায়াত কর্মীরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 04:37 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের নুনিয়ারছড়া এলাকায় ওই হামলায় অনন্ত পাঁচ জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।

আহত আহলে সুন্নাতকর্মী ও মাদ্রাসাছাত্র এহাসানুল করিম (১৬), নজরুল ইসলামকে (১৮) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর তিন জনের নাম জানা যায়নি।

আহলে সুন্নাতের কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন মু. তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ মসজিদের খতিবের ওপর হামলার প্রতিবাদে তারা পৌরসভা কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সমাবেশ শেষে ফেরার পথে নুনিয়ারছড়া মসজিদের সামনে এ হামলা হয়।

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কক্সবাজার জেলার যুগ্ম সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন অভিযোগ করেন, হেফাজতে ইসলাম নেতা আতাউল করিম, জামায়াতকর্মী সাইফুল করিম, বজলুল করিম ভূট্টো ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দেন।

সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, ঘটনায় জড়িতদের  গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।