২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় তিনজন নিহত 

গাজীপুর সদরে শনিবার সন্ধ্যায় বাসচাপায় তিন পথচারীর মৃত্যু হয়েছে। আহত হন একজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 03:26 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। গুরুতর আহত একজনকে জিরানী কোরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, একটি যাত্রীবাহী বাস কালিয়াকৈর-নবীনগর সড়ক দিয়ে ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল।

সন্ধ্যা ৭টার দিকে বাসটি জিরানী বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে নেমে যায়। এ সময়ে বাসের চাপায় চার পথচারী গুরুতর আহত হন।

জিরানী কোরিয়ান হাসপাতালে নেয়ার পর তিনজনকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।