জলঢাকায় ঝড়ে দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত
নীলফামারীর জলঢাকা উপজেলায় ঝড়ে প্রায় দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
শনিবার সন্ধ্যায় প্রায় আধাঘণ্টা স্থায়ী ওই ঝড়ে উপজেলার তিনটি ইউনিয়নের ফসল ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকন উজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলমুন্ডা ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের দুই শতাধিক, ডাউয়াবাড়ি ইউনিয়নের নেকবক্তে তিন শতাধিক ও সৌলমারী ইউনিয়নে প্রায় এক হাজার ঘর দুমড়েমুচড়ে যায়।
এলাকার ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান তিনি।
