২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্র্যাজেডি : হতাহতদের পরিবারের পাশে সাংবাদিকরা

সাভারে বহুতল ভবন ধসে রাজশাহীর হতাহত পোশাক শ্রমিকদের শোকার্ত পরিবারের পাশে দাড়িয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 02:20 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার নগরীর জিন্নাহনগর এলাকার নিহত শ্রমিক বিপ্লবের স্ত্রী আহত লিপির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন তারা। কয়েকজন সাংবাদিক লিপির হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, এনটিভি ও সকালের খবরের রাজশাহী ব্যুরো প্রধান শ. ম সাজু, একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক বদরুল হাসান লিটন, ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক আনোয়ার আলী হিমু, দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, জনকণ্ঠের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক মামুন অর রশিদ, ৭১ টিভির নিজস্ব প্রতিবেদক সৌমিত্র মজুদমদার, সকালের খবরের ফটোসাংবাদিক আজাহার উদ্দিন ও জনকণ্ঠের ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর।

গত বুধবার সকালে সাভারের নয় তলা ভবন ‘রানা প্লাজা’ ধসে বিপ্লব নিহত হন এবং ওই দুর্ঘটনার পাঁচ ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে লিপিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

ভয়াবহ ওই ধসে নিহতের সংখ্যা সাড়ে তিনশ’র কাছাকাছি পৌঁছেছে। এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।